সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সীমান্ত দিয়ে পাচারকালে নারী উদ্ধার, বাবা-ছেলে আটক

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তের এক বাড়িতে এনে রাখা এক নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার তুলুইগাছা সীমান্তের কুলিয়াডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

বিজিবির হাতে আটক দুই পাচারকারী হলো, সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আবুল কালাম (৭৪) ও আবুল কালামের ছেলে ইমরান হোসেন (২৩)।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বাংলাদেশী এক নারীকে ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে কুলিয়াডাঙ্গা গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে সেতু আক্তার নামের এক নারীকে উদ্ধার করা হয়। এ সময় সেতু আক্তারকে ভারতে পাচারের উদ্দেশ্যে বাড়িতে রাখার অভিযোগে বাড়ির মালিক আবুল কালাম ও তার ছেলে ইমরান হোসেনকে আটক করে বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত সেতু আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেকের মেয়ে।

বিজিবির সূত্র আরও জানায়, উদ্ধারকৃত বাংলাদেশি নারী এবং ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মানবপাচারকারী মো. আবুল কালাম ও তার ছেলে মো. ইমরান হোসেন এবং মানবপাচার চক্রের আরও ১৫ জন পলাতক আসামির সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় বাড়িতে এনে রাখে।

ধৃত বাংলাদেশি মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করত ও ভিকটিমকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং মানব পাচারের সাথে জড়িত পলাতক ১৫ জন আসামির নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.