সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তার মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সংসদ সরওয়ার জামাল নিজাম।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল (শনিবার) বাদ যোহর নৌবাহিনী সদর দফতর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। সরওয়ার জাহান নিজাম তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি দেশের ১১তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি ছিলেন প্রথম ভাইস অ্যাডমিরাল।

আইএসপিআর বলেছে, দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন।

বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.