সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

১৫ স্ত্রী, শতাধিক ভৃত্য ও বিলাসী জীবন, আবুধাবিতে রাজা মসোয়াতির আগমন নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

আফ্রিকার ক্ষুদ্র দেশ ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা আবারও আলোচনায় এসেছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। জুলাই মাসে প্রথম প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, রাজা মসোয়াতি তৃতীয় আবুধাবি বিমানবন্দরে পৌঁছেছেন একাধিক স্ত্রী, সন্তান এবং বিশাল সফরসঙ্গী দল নিয়ে। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হলে রাজা ও তার রাজকীয় জীবনযাপন নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

ভিডিওটিতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাক পরে রাজা মসোয়াতি ব্যক্তিগত বিমানে অবতরণ করছেন। তার পেছনে মার্জিত পোশাক পরা একদল নারী — ধারণা করা হচ্ছে তারা রাজপরিবারের সদস্য। ক্লিপের শিরোনামে লেখা, “সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী ও ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে এসে পৌঁছেছেন।” প্রতিবেদনে বলা হয়েছে, রাজা মসোয়াতির এই সফরে তার ৩০ জন সন্তানও উপস্থিত ছিলেন। রাজকীয় দলের উপস্থিতির কারণে বিমানবন্দরের একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ভিডিওটি ভাইরাল হতেই রাজাকে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেক ব্যবহারকারী রাজা মসোয়াতির বিলাসবহুল জীবনযাত্রা ও ইসোয়াতিনির সাধারণ মানুষের দৈনন্দিন দারিদ্র্যের মধ্যে স্পষ্ট বৈপরীত্যের কথা উল্লেখ করছেন। একজন মন্তব্য করেন, “রাজা ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছেন, অথচ তার দেশের মানুষ বিদ্যুৎবিহীন জীবন কাটাচ্ছে।” অন্য এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, “আফ্রিকার কোনো দেশ কি এত ধনী যে একজন রাজা শতাধিক ভৃত্য রাখতে পারেন?”

১৯৮৬ সাল থেকে ইসোয়াতিনির রাজত্বে থাকা মসোয়াতি তৃতীয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ একাধিক প্রতিবেদনে ১ বিলিয়ন ডলারের বেশি বলা হয়েছে। কিন্তু দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভেঙে পড়া অবস্থা, সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি এবং শিক্ষার্থীদের অনুদান নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটির বেকারত্বের হার ২৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৩৩ দশমিক ৩ শতাংশে।

স্থানীয় সংবাদমাধ্যম সোয়াজিল্যান্ড নিউজ জানিয়েছে, রাজা মসোয়াতি নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগ এবং বনাঞ্চল খাতে একাধিক কোম্পানিতে শেয়ারের মালিক। তার জাকজমকপূর্ণ জীবনধারা, রাজকীয় ঐতিহ্য ও বছরে অনুষ্ঠিত রিড নৃত্য উৎসব—যেখানে তিনি নতুন কনে নির্বাচন করেন—এসব বিষয় নিয়েও দেশ-বিদেশে বিতর্ক রয়েছে।

যেখানে রাজপরিবার বিলাসিতায় মত্ত, সেখানে ইসোয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। সাধারণ মানুষ জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই করছে—এই বৈপরীত্যই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.