রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হামাসের বিরুদ্ধে আরও সাত মাস যুদ্ধ ঘোষণা

গাজায় হামাসের বিরুদ্ধে আরও সাত মাস যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি ইসরায়েলের কান পাবলিক রেডিওকে বলেছেন, ‘আমরা আরও সাত মাস লড়াইয়ের আশা করছি।’

তিনি জানান, ইসরায়েলের সামরিক বাহিনী গাজা-মিশর সীমান্তে বাফার জোনের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণের সাথে সাথে নিয়ন্ত্রিত অংশের পরিমাণ বাড়ছে।

এদিকে রাফাহ শহরের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে আরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে এবং ট্যাঙ্কগুলো মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো পশ্চিমে তেল আল-সুলতান, ইবনা এবং কেন্দ্রে শাবোরার কাছে প্রবেশ করছে।

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে রাফাহ শহরে। তবে সেখানেও হামলা শুরু করেছে ইসরায়েল। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে রাফাহ হামলা বন্ধের নির্দেশ দিয়েছিল। তবে ইসরায়েল আদালতের সেই নির্দেশ অমান্য করে আরো জোরেশোরে হামলা চালাচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.