রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা কর্মরত, ইসরায়েলকে মস্কোর সতর্কবার্তা

ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, এসব আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের জন্য সরাসরি হুমকির সৃষ্টি করছে।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (ঝচওঊঋ) এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা মনে করি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, এই ধরনের হামলা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

রাশিয়া একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, এই সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়া হতে পারে অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি-সহ অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ।

জাখারোভা বলেন, আমরা ওয়াশিংটনকে আহ্বান জানাচ্ছি, যেন তারা এই সংঘর্ষে সামরিক সম্পৃক্ততা থেকে বিরত থাকে। কারণ এতে কেবল উত্তেজনাই বাড়বে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।
তিনি ইরানে ইসরায়েলের সামরিক অভিযানকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন।
সূত্র : আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.