ঢাকা থেকে বাড়ি ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে বানিয়াচংয়ের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন।
জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করে চালক সাব্বির মিয়া (২৫) কে আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করলেও পালিয়ে গেছে লিটন (২৩) নামের হেলপার।
রবিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৫জুন (রবিবার) ঢাকা সায়েদাবাদ থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এর টিকেট ক্রয় করে সিলেটের বাসে উঠেন। ওই ছাত্রী তার নিজ উপজেলা বানিয়াচংয়ের বাড়ি ফিরছিলেন। তিনি ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি শায়েস্তাগঞ্জ অতিক্রম করে ফেল্লে ছাত্রী গাড়িতে ঘুমিয়ে থাকার কারণে আর শায়েস্তাগঞ্জ নামতে না পারায় বাস চালক তাকে শেরপুর নামিয়ে দিয়ে যান।
পরে তিনি সেখান থেকে রাত ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী “মা এন্টারপ্রাইজ” নামে একটি বাসে উঠে যাচ্ছিলেন।
এ সময় বাসে তিনি একা থাকায় চলন্ত বাসেই বাস ড্রাইভার সাব্বির ও হেলপার লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এদিকে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বাসের পেছনে ধাওয়া করে সালামতপুর এলাকায় বাসটি থামিয়ে চালক সাব্বিরকে আটক করে। কিন্তু হেলপার পালিয়ে যায়।
পরে বানিয়াচং আর্মি ক্যাম্পের টহলরত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) দুলাল মিয়া গনধর্ষণ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং ছাত্রী বর্তমানে থানায় রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে। পরে ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে।
এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।








