রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জেনে নিই এসির ক্ষতিকর দিকসমূহ

তীব্র গরমে এসিই যেন স্বস্তির নাম। এসির হাওয়ায় বসলে মনে হয়, প্রাণ যেন জুড়িয়ে গেল। কিন্তু জানেন কি, এই এসিই বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার জন্য। এসি থেকে বের হয়েই রোদে গেলে হতে পারে ব্রেন হ্যামারেজের মতো ক্ষতি।

এছাড়াও এসির রয়েছে বেশকিছু ক্ষতিকর দিক।

বিশেষজ্ঞদের কথায়, নানা কারণে এসির বাতাস শরীরের জন্য ক্ষতিকর।

জেনে নিন এসির ক্ষতিকর দিকগুলো—

* ব্রেন হ্যামারেজের ঘটনা বেশিরভাগই শীতকালে দেখা যায়। কিন্তু সামান্য একটা ভুলে ব্রেন হ্যামারেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এসি থেকে বের হয়েই যারা রোদে চলে যান, তাদের ব্রেন হ্যামারেজ হওয়ার আশঙ্কা থাকে। ৪০-৬০ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে এর সম্ভাবনা দেখা যায়।

* উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থায় তাদের ব্রেন হ্যামারেজ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

* এসি বাতাসের জলীয় অংশ টেনে শুষে নেয়। তাই শ্বাসনালিও একটা সময় শুষ্ক হয়ে যায়। এমনটা বেশিক্ষণ থাকলে শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। তাই অনেকে এমনিই এসির হাওয়ায় থাকতে পারেন না।

* অনেকের ত্বক বেশ শুষ্ক। সহজেই ত্বকের সমস্যায় ভোগেন। তারা এসির হাওয়া থেকে সাবধান। গরম পরিবেশ থেকে সরাসরি এসিতে ঢুকলে ত্বকের সমস্যা আরও বেড়ে যায়।

* এসির বাতাস সবকিছুই শুষ্ক করে দেয়। তাই আপনার ত্বকের জলীয় অংশও টেনে দ্রুত শুষ্ক করে দেবে। তা থেকে চুলকানি ও নানা সমস্যা দেখা দিতে পারে।

* চুলের সমস্যাও হতে পারে একইভাবে। চুলের গোড়া শুষ্ক করে দেয় এসির হাওয়া। আর্দ্রতাকে টেনে বের করে নেয় ওই ঠান্ডা বাতাস। ফলে চুলের নানা সমস্যা বেড়ে যায়।

* অনেকেই বাইরে থেকে ঘেমে এসেই এসি চালিয়ে বসেন। তাদের জন্য সতর্ক বার্তা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। ঘাম হচ্ছে শরীরের দূষিত বর্জ্য, এটি বের হয়ে গেলেই ভালো।

* কিন্তু বাইরে থেকে ঘেমে এসে এসির বাতাসে বসলে ওই ঘাম আবার শুকিয়ে গায়েই বসে যায়। তাতে হতে পারে নানা শারীরিক জটিলতা। চট করে বড় ধরনের ঠান্ডাও লেগে যেতে পারে।

* এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, বাইরে থেকে ঘেমে আসলে প্রথমে একটা গামছা বা তোয়ালে দিয়ে ঘামটা ভালো করে মুছুন। এরপর কিছুক্ষণ ফ্যানের বাতাসে শরীরকে স্বাভাবিক করে তবেই এসির বাতাসে বসুন।

শুধু তাই নয়, এসির পানি যেখানে পড়ে, সেখানে ডেঙ্গু ও ম্যালেরিয়াবাহিত প্রাণঘাতী মশার জন্ম হয়। সেক্ষেত্রেও সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাইরে যাওয়ার আগে এসি বন্ধ করুন। ১৫ মিনিট পর বাইরে যান যাতে শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সমান হয়।

রোদে থাকলে শরীরকে ঠিক রাখুন। যতটা সম্ভব হাইড্রেটেড থাকুন। পানি পান করুন এবং তরল খবার খান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.