শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

রোজায় ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

রমজানে সারাদিনের তৃষ্ণা আর ক্লান্তির পর যখন মাগরিবের আজান ভেসে আসে, তখন মন যেমন তৃপ্ত হয়, তেমনি শরীরও যেন ফিরে প্রায় প্রাণ। কিন্তু দীর্ঘ সময় পানি ও খাবার থেকে দূরে থাকার কারণে ত্বক হয়ে ওঠে শুষ্ক, নিষ্প্রাণ, কখনও কখনও ব্রণ বা র‍্যাশও দেখা দেয়। তাই ইবাদতের পাশাপাশি এই সময়ে ত্বকের যত্নে সচেতন হওয়া আবশ্যক।

কেন ত্বক শুষ্ক হয়ে যায়

রোজায় দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে শরীরের ভেতরের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ব্যাল্যান্স নষ্ট হয়। বিশেষ করে গরমের দিনে রোজা হলে ডিহাইড্রেশন আরও দ্রুত দেখা দেয়। যাদের ত্বক আগে থেকেই শুষ্ক বা সংবেদনশীল, তাদের সমস্যাটা বেশি হয়।

সেহরি ও ইফতারে যা খাবেন

ত্বকের যত্ন শুরু হয় ভেতর থেকে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত ৮–১০ গ্লাস পানি পান করার চেষ্টা করুন। পানি সমৃদ্ধ ফল তরমুজ, শসা, কমলা, ডাবের পানি খান। অতিরিক্ত তেল ও মসলা ত্বকে ব্রণের সমস্যা বাড়াতে পারে, ইফতারে ভাজাপোড়া কমান। ডিম, ডাল, লেবু ও ফল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

বাহ্যিক যত্নে কী করবেন

হালকা ফেসওয়াশ ব্যবহার: দিনে দুইবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। অতিরিক্ত ফোমিং বা কেমিক্যালযুক্ত ক্লিনজার ব্যবহার না করাই ভালো।

ময়েশ্চারাইজার অপরিহার্য: রোজায় ত্বকের সবচেয়ে বড় বন্ধু ময়েশ্চারাইজার। ত্বক শুষ্ক না লাগলেও হালকা, ওয়াটার-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সানস্ক্রিন ব্যবহার: রোজা থাকলেও বাইরে গেলে সানস্ক্রিন লাগানো জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি বাড়ায়।

প্রাকৃতিক প্যাক: ঘরে বসেই করতে পারেন সহজ যত্ন। অ্যালোভেরা জেল, শসার রস, মধু ও দইয়ের প্যাক, এসব উপাদান ত্বককে ঠাণ্ডা ও আর্দ্র রাখে।

মেকআপে সংযম: রমজানে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। হালকা, ব্রেথেবল প্রোডাক্ট ব্যবহার করুন। রাতে অবশ্যই ভালোভাবে মেকআপ তুলে ফেলুন।

ঘুম ও মানসিক প্রশান্তি

কম ঘুম ও মানসিক চাপও ত্বকে প্রভাব ফেলে। তারাবি ও সেহরির মাঝেও পর্যাপ্ত বিশ্রাম নেয়ার চেষ্টা করুন। মানসিক প্রশান্তি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক।

রমজান আত্মশুদ্ধির মাস, পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্নবান হওয়ার সময়। একটু সচেতন হলেই রোজায় ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত। মনে রাখবেন, ত্বকের সৌন্দর্য কেবল প্রসাধনীতে নয়, সঠিক খাবার, পর্যাপ্ত পানি ও নিয়মিত যত্নেই লুকিয়ে আছে আসল উজ্জ্বলতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.