সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কুয়েট উপাচার্য পদত্যাগ না করলে বাধ্যতামূলকভাবে তাকে অপসারণ করা হোক : সারজিস

কুয়েট উপাচার্য অধ্যাপক মোঃ মাছুদ পদত্যাগ না করলে বাধ্যতামূলকভাবে তাকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি উল্লেখ করেন, এর আগে কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। পাশাপাশি কুয়েটের হল খুলে দেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

তিনি বলেন, ‘চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হলেও এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।’

সালেহ উদ্দিন বলেন, ‘বহিষ্কৃতদের মধ্যে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ৭জন কর্মী রয়েছেন বলে ওই সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বীকার করেছেন। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.