সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হামাসের বিরুদ্ধে পরাজয়ের কথা স্বীকার ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রীর

দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন।

শুক্রবার ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দিকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। তবে সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

তিনি এ সময় পরাজয় স্বীকার করে বলেন, ‘হামাসের ওপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি।’

এদিকেও ইসরাইলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার হামাস এবং দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয়। রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ বন্দিকে মুক্তি দেবে। বিপরীতে ইসরাইলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় বর্বর ইসরাইল গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও নেতানিয়াহুর সরকার এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি।

সূত্র: তাসনিম

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.