নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।
আজ (১৫ জানুয়ারি) বুধবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংককে সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’
তনির দ্বিতীয় বিয়ে ছিল এটি। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই।
তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।
বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’র স্বত্বাধিকারী তনি। দেশে তার ১২টি শোরুম রয়েছে। সামাজিকমাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যাক্তিত্ব তনি।








