সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতদের ঘটনায় অভিযুক্ত অটোরিক্সা চালক আরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
এর আগে, আজ (সোমবার) ভোর রাতে অভিযুক্ত অটোরিক্সা চালক আরজু মিয়াকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরোয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ৫৩ তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে দ্রুতগতির একটি অটোরিক্সা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে অজ্ঞাত এক চালকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছায়া তদন্তে নেমে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরোয়া এলাকা থেকে অভিযুক্ত অটোরিক্সা চালক আরজু মিয়াকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এসময় জব্দ করা হয় তার অটোরিক্সাটিও।








