ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও দ্রুত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সমন্বয়ক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানান তারা। একইসাথে ছাত্র রাজনীতি বন্ধে গণভোট আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।








