মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৪

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে বৈরুত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বোমা হামলায় আরও ৩৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। খবর আল জাজিরার।

গত ২৪ ঘণ্টায় ২০টির মতো হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এগারোটিই হয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে। লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সৈন্যরা বাঙ্কার-বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌছাতে পারে এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। বেশির ভাগ হামলার ঘটনা ঘটেছে দাহিয়েহ এলাকায়।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দীনকে হত্যার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী হিজবুল্লাহ প্রধান হতে যাচ্ছেন হাশেম সাফিউদ্দীন। তিনি বর্তমানে হিজবুল্লাহর শীর্ষ নেতা হিসেবে কাজ করছেন।

নাম প্রকাশ না করা শর্তে ইসরায়েলের তিন কর্মকর্তা জানিয়েছেন, নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসাবে পরিচিত সাফিউদ্দীন দক্ষিণ বৈরুতের একটি উপশহরে একটি বাঙ্কারে ছিলেন। তিনি হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

বর্তমানে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাফিউদ্দীন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০১৭ সালে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত করে।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে ‘সামষ্টিক গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি বলেছেন, ইসরায়েলের লাগামহীন কর্মকাণ্ডের ব্যাপারে তার দেশ বহুবার সতর্ক করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দোহায় এশিয়া কো-অপারেশন ডায়ালগ সম্মেলনে দেওয়া বক্তৃতায় কাতারের আমির বলেন, এটি স্পষ্ট যে, (মধ্যপ্রাচ্যে) যা ঘটছে তা একটি গণহত্যা। পাশাপাশি, গাজা উপত্যকাকে মানব বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করা হচ্ছে, যাতে সেখানকার মানুষদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়।

এসময় ‘ভ্রাতৃত্বপূর্ণ লেবাননের’ বিরুদ্ধেও ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান তিনি। কয়েক সপ্তাহ ধরে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার মতো লেবাননকেও এখন আরও একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করছে দখলদাররা। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.