সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে ভেঙ্গে দিয়েছেন দেশটির সংসদ

শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে দেশটির সংসদ ভেঙ্গে দিয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একইসঙ্গে দেশটির আন্তর্জাতিক মুদ্রা তহবিল বেলআউট কর্মসূচির পুনর্বিবেচনা করার জন্য যত দ্রুত সম্ভব একটি সাধারণ নির্বাচনের ডাকও দিয়েছেন।

মঙ্গলবার দিশানায়েকে ২২৫ সদস্যের সংসদ ভেঙ্গে দিয়েছেন। এখানে তার বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের কেবল তিনটি আসন ছিল।

আগাম সাধারণ নির্বাচন হবে ১৪ নভেম্বর। সরকারী গেজেটের একটি বিজ্ঞপ্তি অনুসারে এ নির্বাচনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় এক বছর আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৫৪ বছর বয়সি সংসদ সদস্য হারিণী অমরাসুরিয়াকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন তিনি। একইসঙ্গে তিনি ন্যায়বিচার,শিক্ষা, স্বাস্থ্য, নারী বিষয়ক ও শ্রম দপ্তরের দায়িত্ব পালন করবেন। দেশটির ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি) দিশানায়েকে। সোমবার তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই সংসদ ভেঙে দেওয়ার প্রতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন দিশানায়েকে। তার নীতি অনুসরণ করার জন্য নতুন ম্যান্ডেট চাইতেই মূলত তিনি সংসদ ভেঙে সাধারণ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এর আগে বলেছিলেন, ‘জনগণ যা চায় তার সঙ্গে সঙ্গতি নেই এমন একটি সংসদ চালিয়ে যাওয়ার কোনও মানে নেই।’

সূত্র: জিও নিউজ, বিবিসি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.