রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন

কলিকাল প্রতিনিধি

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ সেটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু তারা দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত রয়েছে।’

আজ রোববার (১ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, সেই গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে। ছাত্ররা গণ-অভ্যুত্থান সংঘটিত করেছে। একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।

‘যারা রাজপথে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা।’ এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য সারা দেশে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির উদ্দেশ্য হচ্ছে—আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাত সৃজন করতে চাই। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। অন্যান্য দল যারা নেমেছে, তাদের কোনো পরিকল্পনা-কর্মসূচি নেই।’

সারা দেশে বিএনপির প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির পরিবেশের জন্য বৃক্ষরোপণ, খাল খনন, প্লাস্টিকের ব্যবহার কম করাসহ নানা পরিকল্পনা রয়েছে। বিগত সরকারের সময় যে পরিমাণ দেশ থেকে বিদেশে টাকা পাচার হয়েছে, তার শতকরা ১০ শতাংশ দিয়ে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা, তা ফিরিয়ে আনবে বিএনপি।

এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইবরাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.