রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াত আমীরের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

কলিকাল প্রতিনিধি

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নারীদের বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আসছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে তাদের বক্তব্য ও তৎপরতা সে ধারাবাহিকতারই অংশ।

তিনি বলেন, জামায়াত আমীরের ওই স্ট্যাটাসে নারীদের প্রতি দলের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে কর্মজীবী নারীদের অবমাননাকর ভাষায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি দেশে ও বিদেশে সমালোচিত হলে তিনি আইডি হ্যাকের দাবি করেন। যদি সত্যিই অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যেত। তার সে সুযোগ ও সক্ষমতা ছিল। কিন্তু ব্যাপক প্রতিবাদের পর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, যা সন্দেহ তৈরি করে।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এর আগে গত বৃহস্পতিবার আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমীর মন্তব্য করেন, তাদের দল থেকে নারীরা কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় এক্সে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়। পরে আইডি হ্যাকের দাবি তোলা হলেও বর্তমানে মানুষ ইন্টারনেট ব্যবহার ও তথ্য যাচাইয়ে অনেক বেশি সচেতন। একটি ভেরিফায়েড আইডি হ্যাক হলে দ্রুত পুনরুদ্ধার সম্ভব। তাই এমন দাবি গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে—ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘রাজাকারের ঠিকানা এ বাংলায় হবে না’সহ নানা স্লোগান দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.