মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ সৌদির

ধর্ম ডেস্ক

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। নামাজের সময়সূচি মানা, মসজিদ পরিচালনা, দান–অনুদান এবং শৃঙ্খলা রক্ষায় নানাবিধ কার্যক্রমের প্রজ্ঞাপন জারি করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নামাজের সময়সূচি ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং আজান ও জামাতের মধ্যে ১৫ মিনিটের ব্যবধান রাখতে হবে, বিশেষ করে এশা ও ফজরের নামাজে- যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়।

রমজানের শেষ দশ রাতে তাহাজ্জুদ নামাজ ফজরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এমনভাবে যাতে মুসল্লিদের কষ্ট না হয়। একই সঙ্গে কুনুতের দোয়ায় সংযম বজায় রাখা, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় দোয়া পরিহার করে সুন্নাহ অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি অনুমোদন ও অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত রাজ্যের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদ কর্মীরা নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না। মসজিদের ভেতরে বা তার আশেপাশে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মসজিদে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং কোনো মাধ্যমেই নামাজের লাইভ সম্প্রচার নিষিদ্ধ থাকবে।

এছাড়া, ইফতারের আয়োজন শুধুমাত্র নির্ধারিত খোলা চত্বরে করার নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের নামাজের স্থানগুলোও প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপগুলো রমজানে মুসল্লিদের জন্য শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা এবং আশপাশের জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.