মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজ পবিত্র শবে মেরাজ

ধর্ম ডেস্ক

আজ শুক্রবার, ১৬ জানুয়ারি পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখের এ রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে।

আজকের রাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আরশে আজিমে আরোহণ করে মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। শবে মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)।

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে ৬২১ খ্রিষ্টাব্দের এ রাতে নবী করিম (সা.) জিবরাইল (আ.)-এর সাথে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে চড়ে মক্কা শরিফ থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি সকল নবীদের জামাতে ইমামতি করেন, যাকে কুরআনে ‘ইসরা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপর তিনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ বা ‘মেরাজ’-এর মাধ্যমে সিদরাতুল মুনতাহা ও বায়তুল মা’মুরসহ জান্নাত-জাহান্নামের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

শবে মেরাজ উম্মতে মুহাম্মদির জন্য অত্যন্ত মহিমান্বিত এক রাত। এ রাতেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান পৌঁছে দেন। আল্লাহর মেহমান হিসেবে রাসুল (সা.) এ অনন্য উপহার নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এ ছাড়া দেশের সকল মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় সংগঠনগুলো ওয়াজ মাহফিল, মিলাদ ও নফল ইবাদতের কর্মসূচি গ্রহণ করেছে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করবেন।

দেশের প্রতিটি ঘরে ঘরেও গভীর রাত পর্যন্ত নফল ইবাদত ও জিকিরের মধ্য দিয়ে এ মহিমান্বিত রজনীটি পালিত হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.