বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাস্থল রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে সেখানে মঞ্চ প্রস্তত করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দলের শীর্ষস্থানীয় নেতারা মঞ্চ দেখতে যান।
এদিন বিকেল থেকে সেখানে নেতাকর্মীর ঢল নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে।
অনেকেই একদিন আগেই এসে অবস্থানের স্থান ধরে রাখার চেষ্টা করছেন। অনেক নেতাকর্মী আবার ঘুরে ঘুরে দেখছেন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বার) তারেক রহমান ঢাকায় অবতরণের পর সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন।








