ঘনিয়ে আসছে বিশ্ব ইজতেমার দিনক্ষণ। প্রতি বছর গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তুরাগ নদের তীরে হয় বিশ্ব ইজতেমার জমায়েত। তার আগে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আয়োজন করেছে। দুই দফায় সেখানে তিন মুসল্লি মারা যান। তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই মৃত্যুবরণ করেন মইনইউদ্দিন (১০০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায়।
আবুল আসাদ বাদল (৬২) নামে আরেক মুসল্লি শনিবার (২৯ নভেম্বর) রাতে মারা যান। তার বাড়ি সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকায়। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আগত পাঁচজন মুসল্লি মারা গেছেন।









