রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রহস্যে আবৃত শুভ-ঐশী

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না; সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু এই অনাগ্রহী দুটি মানুষকে জুটি করেই তৈরি হয়েছে একের পর এক  ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং ‘নূর’। এর মধ্যে তৃতীয় ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। তবে চলচ্চিত্রের বাইরেও আলোচনায় এসেছে এই জুটি-বিশেষ করে শুভকে কেন্দ্র করে।

জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার মাঝেই শুভ জানান তার দাম্পত্য জীবনের ইতি টানার কথা। স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্ক টিকে নেই—এ খবর তিনি প্রকাশ্যে স্বীকার করার পরই শুরু হয় নতুন জল্পনা। সে সময় গুঞ্জন ওঠে শুভর ব্যক্তিজীবনে ফাটল নাকি ঐশীর কারণে! কারণ হিসেবে অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়াতেই সন্দেহ ঘনীভূত হয়েছে। এরপর অবশ্য সে গল্প ও গুঞ্জন পানি পায়নি। তবে জিইয়ে ছিল কৌতুহল।  সে কৌতুহল ডালপালা ছড়াতে ছিল এতোদিন।

এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক–নায়িকা। ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন-ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন; ছবি যেন নিজেরাই বলছে তাদের গল্প।

কিন্তু রহস্য আরও গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তাঁর ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

দুটি ছবি, দুটি বাক্য-কিন্তু সুর এক। আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন: শুভ–ঐশীর সেই গুঞ্জন কি তবে ফিরছে? না কি অন্য কিছু?

এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রাহায়ান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরও বাড়ছে—এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সময়ই শেষ উত্তরটা বলে দেবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.