সিরাজগঞ্জে হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র:) ছাহেবের তৃতীয় আওলাদ ও বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেছেন।
বুধবার বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে তাঁর নামাজে জানাযা শেষে মাজার শরীফ কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র:) এর ৫ ভাই ৫ বোনের মধ্যে হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুরপাক।
পিতার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার, অল্প নির্দার জীবন ব্যবস্থা অনুসরন করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুনের অধিকারী ছিলেন তিনি।
পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পিতার লাখ-লাখ ভক্ত অনুরাগীকে আল্লাহর ইসলামের আলোর দেখানো পথ অনুসরনে তিনি আজীবন ভুমিকা রেখে গেছেন বলে মনে করেন ভক্ত আশেকান জাকেরগন।








