সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোয় দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

মো. সাহাবুদ্দিন বাণীতে বলেছেন, সশস্ত্র বাহিনী আমাদের গর্ব ও আস্থার প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবিলা এবং জাতির গঠনমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাসহ দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর কার্যক্রম জনগণের প্রশংসা অর্জন করেছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা বৃদ্ধি করছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বদা রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গৌরব সমুন্নত রাখবেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ বীর শহীদদের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.