ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ল সফরকারীরা।
সিলেটে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অল আউট করেছে বাংলাদেশ। আর তাতেই ইনিংস ও ৪৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ।









