শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ : মঞ্জু

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পেসার জাহানারা আলম। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মঞ্জু।

সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন মঞ্জুরুল ইসলাম তাকে অশালীন আচরণের মাধ্যমে মানসিকভাবে বিপর্যস্ত করেছিলেন। তিনি বলেন, ‘উনি একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কত দিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকব চলে আসিস।’

এ ছাড়া আরও একটি ঘটনায় জাহানারা দাবি করেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে আমরা যখন লাইনে হ্যান্ডশেক করতাম, তখন তিনি (মঞ্জু) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বর্তমানে চীনে থাকা মঞ্জুরুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘সবই মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’

এই অভিযোগের পর বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘যেহেতু এটি ফৌজদারি অপরাধের আওতাধীন, যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।’

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এ ধরনের অপরাধ করে পার না পায়।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.