মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিসিবিতে

তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

ক্রীড়া প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত কাউন্সিলর তালিকায় জায়গা পেয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ দেশের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। পরে বিসিবিতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সে কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। আগামী ৭ জুন বহুল আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান সভাপতি তামিম ইকবাল ক্লাব কোটায় কাউন্সিলর হয়েছেন। তিনি ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন ‘সাবেক অধিনায়ক’ ক্যাটাগরিতে।

এ তালিকায় আরও রয়েছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং খালেদ মাহমুদ সুজন।

সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে আরও কাউন্সিলর হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং মাজহার উদ্দিন।

এ তালিকায় থাকা হাবিবুল বাশার সুমন, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী বর্তমানে বিসিবির নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করছেন। গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের মার্চে প্রধান নির্বাচকের দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন।

অন্যদিকে বিসিবির বর্তমান টুর্নামেন্ট কমিটির প্রধান ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন।

ক্রিকেটারদের বাইরে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা। তিনি বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া আজাদ স্পোর্টিং ক্লাব এবং এক্সিউম ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু। বর্তমানে বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের দায়িত্বে আছেন ইসরাফিল খসরু। আর ফিন্যান্স ও লজিস্টিকস বিভাগের দায়িত্ব পালন করছেন মির্জা ইয়াসির আব্বাস।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত এ কাউন্সিলর তালিকার ভিত্তিতেই আগামী ৭ জুনের নির্বাচনে নতুন পরিচালনা পর্ষদ নির্ধারণে ভোট দেবেন কাউন্সিলররা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.