মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সড়কে মৃত্যুর মিছিলে ম্লান ঈদের আনন্দ। সোমবার (২৫ মে) সন্ধ্যা পর্যন্ত ৭২ ঘণ্টায় সড়কে ঝরেছে ৬১ প্রাণ। যাত্রী কল্যাণ সমিতির তথ্যে, গত ঈদেও ৩৭৭ দুর্ঘটনায় মারা গেছেন ৩৯৪ জন। এর মধ্যে শুধু সড়কেই মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। এবারের ঈদযাত্রায় ঘটছে না এর ব্যতিক্রম।

শত উদ্যোগ ও কড়া নজরদারির মধ্যেও কেন নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি, সেই প্রশ্নই ছিল পুলিশ কর্মকর্তার কাছে।

কুমিল্লা জোনের হাইওয়ে পুলিশ এসপি শাহিনুর আলম খান জানান, দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা বলে থাকি, আমাদের সড়কের যেই প্রটোকল, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। ইতিমধ্যে মালিক ও শ্রমিকদের জানানো হয়েছে আন-অথরাইজড ভেহিক্যাল, আনফিট গাড়ি যেন রাস্তায় বের না করে। আর যাত্রীরাও যেন সচেতনভাবে যানবাহনে চলাচল করে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকা ও তদারকির অভাবেই অবনতি হচ্ছে পরিস্থিতির। দুর্ঘটনার কারণ হিসেবে অতি মুনাফা লোভে সড়কে ফিটনেসহীন গাড়ি নামানো, অতিরিক্ত যাত্রী তোলার কথাও সামনে এনেছে তারা।

যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ জানান, আমাদের রোডের কন্ডিশন, চালকের টাইম স্কেজিউলের যেই অবস্থা এবং ভেহিকেলের যেই কন্ডিশন সেই হিসেবে যখনই ঈদকে কেন্দ্র করে মুভমেন্ট বেরে যায়, তখনই দুর্ঘটনা বেরে যায়। রাস্তায় কিছু ঝুঁকিপূর্ণ স্থান থাকে, সেই সঙ্গে আমাদের ভেহিকেলগুলো ওভার লোডেড থাকে, চালকদের ওভার ডিউটি করে ফ্যাটিগনেস চলে আসে। সেই সঙ্গে ওভার স্পিডিং এর একটা ব্যাপার থাকে। রোডের এসব কারণের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন গতির গাড়ি।

প্রতি ঈদেই সড়কে ঘটে প্রাণহানি, কান্নায় ভেসে যায় ঈদের উৎসব। তারপরও বদলায় না চিত্র। তাই এ অবস্থার শেষ কোথায়?

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.