রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টা ৩২ মিনিটে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর আসে। পরে একে একে ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।








