শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম বন্ধ ঘোষণা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপকসহ বিভিন্ন প্রশাসনিক পদে থাকা চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব কিংবা পছন্দের স্থানে বদলি ও পদায়নের জন্য আবেদন দাখিল করছেন। বর্তমানে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

এতে আরো জানানো হয়, শিগগির পদোন্নতি কার্যক্রম শেষ করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের পছন্দ, বিসিএস ও মেধাক্রমসহ অন্যান্য বিষয় বিবেচনায় এনে অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদলি-পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি প্রক্রিয়াটি আরো দ্রুত ও গতিশীল করতে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতি চালু করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.