বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ওমরাহ ভিসার কার্যকারিতায় ব্যাপক পরিবর্তন

ধর্ম ডেস্ক

ছবি : সংগৃহীত

ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে।

আগামী ১ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই সর্বোচ্চ তিন মাস বহাল থাকছে। অর্থাৎ ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে, কিন্তু প্রবেশের পর তিন মাস পর্যন্ত অবস্থান করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফা জানান, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা-মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যে রেকর্ড চার মিলিয়নেরও বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের পুরো মৌসুমের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন, ওমরাহ পালনকারীর এই অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ বেড়ে যাওয়ার প্রমাণ বহন করছে।

সূত্র: সৌদি গ্যাজেট

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা
নকলায় ফিস্টুলা নির্মূলে র‍্যালি ও আলোচনা সভা
কমল তেলের দাম

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.