সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে এনসিপি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

এবার সব জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং নতুন রাজনৈতিক দল এনসিপি’র নেতৃত্বেই এবি পার্টি ও গণঅধিকার পরিষদসহ মোট ৯টি দল নিয়ে এই জোট গঠিত হচ্ছে । নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ না হলে, আসছে ত্রয়োদশ সংসদ নির্বা চনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে। এরইমধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশকিছুবিষয় পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোও দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষনেতারা আশা করছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ করে। এরপর গুঞ্জন ওঠে দলটি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে। অন্যদিকে, ২০২০ সালে আত্মপ্রকাশ করা জামায়াতের সংস্কারপন্থি দল হিসেবে পরিচিত এবি পার্টির বিষয়েও গুঞ্জন ছিল যে তারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুজানিয়েছেন, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের নয়টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে দুই দফা ফলপ্রসূআলোচনাও হয়েছে।

তথ্য অনুযায়ী, যে নয়টি দল একজো টে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম‘গণতন্ত্র মঞ্চ’ রয়েছে। দলগুলো হলো- নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্সপার্টি, ভাসানী জনশক্তি পার্টিএবং জেএসডি। এর বাইরে বাকি তিনটি দল হলো- এনসিপি, এবি পার্টিও গণ অধিকার পরিষদ। জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলাসা না করতে চাইলেও, জোট গঠনের বিষয়ে প্রায় সব দলই আশাবাদী।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ ভোটকেন্দ্রিক জোট গঠনের এই বিষয়টিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণবলে মনে করেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বড় দুই দল বলতে এখন বিএনপি আর জামায়াত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.