সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

টি-টোয়েন্টিতে দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য সরকার

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

আফগানিস্তান সিরিজে হঠাৎ ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ভিসাজটের কারণে মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত কোনো ম্যাচ না খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি এই ওপেনার।

শুক্রবার (২৪ অক্টোবর) ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। ইনজুরি কাটিয়ে দুজনই আবারও জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

সৌম্যের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্যে। তবে নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিকতাকে। তাঁর ভাষায়, “আমরা এবার টপ অর্ডারে যারা নিয়মিত খেলছে, তাদেরই রেখেছি। তাই সৌম্যকে নেওয়া হয়নি।”

অর্থাৎ অভিজ্ঞতার চেয়ে এবারও অগ্রাধিকার পেয়েছেন তরুণরা। সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ভালো করা সাইফ হাসান রয়েছেন দলে। যদিও পারভেজ ইমন সাম্প্রতিক সময়ে বড় রান করতে না পারলেও, তাঁকে রাখা হয়েছে ‘ধারাবাহিকতার অংশ’ হিসেবে।

দল সূত্রে জানা গেছে, আসন্ন সিরিজকে নতুন ব্যাটিং কম্বিনেশন পরীক্ষা করার সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। তরুণ ও সিনিয়রদের মেলবন্ধন এবং স্পিননির্ভর কৌশলকেই ঘরের মাঠে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি–টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর, একই ভেন্যুতে।

বাংলাদেশ দল :

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.