সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

বুধবার (২২ অক্টোবর) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের দুই ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, ‘সিএ নিশ্চিত করছে, অস্ট্রেলিয়া নারী দলের দুজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাঁদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তাঁরা বিষয়টি সামলাচ্ছেন।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আকিল খান।

‘দৈনিক ভাস্কর’- এর খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একই প্রতিবেদনে আরও জানানো হয়, ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুজন খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, ঘটনাটি দুর্ভাগ্যজনক। খেলোয়াড়েরা কীভাবে নিরাপত্তাব্যূহের বাইরে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.