সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিষয়টির সূত্রপাত ঘটে একটি আইডি কার্ড ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশের সড়কে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজের পরিচয়পত্র আইডিয়াল কলেজের ৪-৫ জন শিক্ষার্থী জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার পরপরই ধানমন্ডি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, ‘আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এ ধরনের ঘটনা আবারও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয় অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.