সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে আফগানদের ২২২ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ১৭ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হয়ে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত (২) বিদায় নিলে দলীয় স্কোর হয় ২৫/২। এরপর ২৬ রান করে সাইফ হাসান ফেরেন স্পিনার নাঙ্গোলিয়া খারোতির বলে।

৩ উইকেটে ৫৩ রানে চাপে পড়া বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও হৃদয়। দু’জন মিলে ১৪২ বলে ১০১ রানের জুটি গড়েন। দু’জনেই তুলে নেন অর্ধশতক। হৃদয় ৮৫ বলে ৫৬ (১ চার, ৩ ছক্কা) এবং মিরাজ ৮৭ বলে ৬০ (১ চার, ১ ছক্কা) রান করেন। কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় রান আউট হওয়ার পরই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শেষ ৪৬ রানে বাংলাদেশ হারায় শেষ ৬ উইকেট। ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।

আফগানদের সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ খান এবং আজমতউল্লাহ ওমরজাই দু’জনেই।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী সূচনা করে আফগানিস্তান। ওপেনার ইব্রাহীম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ সতর্ক শুরুর পর হাত খুলে খেলেন। দু’জন মিলে গড়ে তোলেন ৫২ রানের উদ্বোধনী জুটি। তবে তানভীর ইসলামের স্পিনে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন ইব্রাহীম, পরের ওভারেই তানজিম হাসান সাকিব ফেরান সেদিকুল্লাহ আতলকে (৫)। এই দুই দ্রুত উইকেটে কিছুটা চাপে পড়ে আফগানরা। কিন্তু সেই চাপ সামলে নেয় অভিজ্ঞ জুটি গুরবাজ ও রহমত শাহ।

দু’জনেই ব্যাট করেছেন ঠাণ্ডা মাথায়, সময় নিয়ে গড়ে তুলেছেন ইনিংস। গুরবাজ করেন ৭৬ বলে ৫০ রান (১ চার, ১ ছক্কা), আর রহমত শাহ খেলেন ৭০ বলে ৫০ রানের ইনিংস (২ চার)। এরপর যথাক্রমে মিরাজ ও তানজিম সাকিবের বলে তারা আউট হলেও ততক্ষণে ম্যাচের ভিত তৈরি হয়ে যায় আফগানিস্তানের।

দলীয় ১৩৬ রানের মধ্যেই ৪ উইকেট হারানোর পর আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানরা। হাশমতউল্লাহ শহিদী ও আজমতউল্লাহ ওমরজাই জয়ের কাজটা সেরে ফেলেন সহজেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.