মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

আবারও বিসিবির সভাপতি বুলবুল

ক্রীড়া ডেস্ক

ছবি : দৈনিক কলিকাল

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবারও বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে লড়াই করেছিলেন বুলবুল। নির্বাচনের একদিন আগে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় বাংলাদেশের সাবেক অধিনায়কের নির্বাচিত হওয়া নিশ্চিত ছিল।

ঢাকা বিভাগে ১৭ জন ভোটার থাকলেও ৬ অক্টোবরের নির্বাচনে ভোট দিয়েছেন ১৫ জন। যেখানে সবগুলো ভোটই পেয়েছেন বুলবুল। পরিচালক হয়ে পরবর্তীতে সভাপতির দায়িত্বও নিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এদিকে বুলবুলের আগে বিসিবির সভাপতি ছিলেন ফারুক। তবে পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাকে সরিয়ে দেয় এনএসসি। তবে ক্যাটাগরি-২ এ রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নির্বাচন করেন তিনি।

৭৬ ভোটের মধ্যে ৪২ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। সবগুলো ভোটই পেয়েছেন ফারুক। পরিচালক হওয়ার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

ফারুকের সঙ্গে সহ-সভাপতি হয়েছেন শাখাওয়াতও। বরিশাল বিভাগ থেকে নির্বাচন করেছেন তিনি। যদিও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। পর্যটন খাত বিশেষজ্ঞ হিসেবে বেশ পরিচিত তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন শাখাওয়াত। এ ছাড়া বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর বাংলাদেশের সাবেক অধিনায়কের ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

কদিন আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬ টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।

বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালকরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যার ফলে মোট ১৯১ জন ভোটার থাকলেও তাদের বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জনের ভোট দেয়ার কথা ছিল। তবে অনেকে নির্বাচন বর্জন করায় শেষ পর্যন্ত ১১৫ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ৭৩.৭১ শতাংশ ভোট পড়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.