বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে সূর্যকুমার যাদবের দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৯৬ রানে হেরে শিরোপা হারায় নিউজিল্যান্ড।

এই জয়ের মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপে একাধিক কীর্তি গড়েছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের নজির স্থাপন করেছে তারা। একই সঙ্গে স্বাগতিক দেশ হিসেবে শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে ভারত।

২৫৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় ওভারেই ফিন অ্যালেন আউট হলে ধাক্কা খায় কিউইরা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫২ রান।

মাঝের ওভারগুলোতেও নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ১০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮৮ রান। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

নিউজিল্যান্ডের হয়ে ওপেনার টিম সাইফার্ট ২৬ বলে ৫২ রান করেন। মিচেল স্যান্টনার করেন ৪৩ রান। তবে ভারতের বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়তে পারেনি কিউইরা।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন যশপ্রীত বুমরা। তিনি একাই নেন ৪ উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট এবং হার্দিক পান্ডিয়া নেন ১ উইকেট।

ম্যাচ শেষে ম্যাচসেরা পুরস্কার জেতেন বুমরা। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, “নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে। কারণ এর আগে ঘরের মাঠে একটি ফাইনাল খেলেও জিততে পারিনি। আজ জিতলাম। উইকেট ফ্ল্যাট ছিল, তাই নিজের সব অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।”

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।

ফল: ভারত ৯৬ রানে জয়ী।

ম্যাচসেরা: যশপ্রীত বুমরা।

সিরিজসেরা: সঞ্জু স্যামসন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.