ময়মনসিংহের ফুলপুরে অগ্রণী ব্যাংকের গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে সময় পার করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে সরেজমিনে ব্যাংকে গিয়ে দেখা যায় শতাধিক গ্রাহক টাকা উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।
রমজানের জন্য নির্ধারিত সময়ের পরও ব্যাংকে প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে তাঁদের মধ্যে অনেকেই আবার অসুস্থ হওয়ার উপক্রম।

এই ভোগান্তির বিষয়ে জানতে চাইলে উক্ত শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান জানান– ‘সার্ভার দুর্বলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।’
গ্রাহকদের দুর্ভোগের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন– ‘আমরাও হতাশ, এত বড় একটা ব্যাংকের সার্ভার এত দুর্বল কী করে হয়, আমরা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হই।
আমি সরকারের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’








