বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন মেসি

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিশেষ সংবর্ধনা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামি। মেজর লিগ সকার শিরোপা জয়ের সাফল্য উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দলটিকে আমন্ত্রণ জানান।

গত ডিসেম্বর প্রথমবারের মতো এমএলএস শিরোপা জেতে ইন্টার মিয়ামি। ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে দলটির খেলোয়াড়রা হোয়াইট হাউসে যান। সেখানে মেসি ও তার সতীর্থদের উপস্থিতিতে ট্রাম্প দলের অর্জনের প্রশংসা করেন।

ইন্টার মিয়ামির সহ-মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ক্লাবটির সাম্প্রতিক সাফল্য যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন মেসির বড় ভক্ত। তিনি বলেন, ব্যারন তাকে আগেই জানিয়েছিল যে মেসি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তাকে একজন অসাধারণ মানুষ মনে করেন।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি করেন। সেই চুক্তির আওতায় ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার কথা রয়েছে তার।

ক্যারিয়ারে মেসির সাফল্যের ঝুলিও সমৃদ্ধ। টানা দুই মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম ফুটবলার তিনি। অনুষ্ঠানে ট্রাম্প মেসির দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য ট্রফি জয় এবং ইন্টার মিয়ামিকে বেছে নেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেন।

এ সময় ফুটবল কিংবদন্তি পেলের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি বলেন, পেলে ছিলেন অসাধারণ একজন খেলোয়াড়, তবে মেসিকেও তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে দেখেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.