শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের দিনক্ষণ। চলতি বছরের জুনে আমেরিকা মহাদেশে বসছে ফুটবলের এ মহাযজ্ঞ। এবারের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে বিশ্বকপের আগে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। বিশেষ করে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে এ বিষয়ে বাঁধা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

চলমান যুদ্ধ শুরুর অনেক আগে আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ চলে আসছে। তা সত্বেও ইরানের সব ম্যাচের ফিক্সচারই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে এবারের বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল–ই, যা আরও ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর। পাল্টা জবাব দিচ্ছে ইরানও।

এরই মাঝে তাদের এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ‍টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত করেছে ইরান। তাদের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। তবে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। এমনকি ইরানি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ নানা কড়াকড়ি আরোপ ছিল যুক্তরাষ্ট্রে।

চলমান সংঘাতের মাঝে মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তাদের খেলা না খেলার বিষয়টি পরোয়া করেন না বলে জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ‘আমি মোটেও পরোয়া করি না। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের প্রধানের এ মন্তব্য অবশ্য ফিফার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ তারা বিশ্বকাপের প্রতিযোগী প্রতিটি দেশ, খেলোয়াড়-স্টাফ, সমর্থকসহ সবার নিরাপত্তা নিশ্চিত ও স্বাগত জানানোর ঘোষণা দিয়েছিল।

পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ হোয়াইট হাউজের একজন মুখপাত্রের কাছে ট্রাম্পের দেয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। যার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমকে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, পুরো বিশ্বের মানুষদের রক্ষা, বিশেষ করে আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে আসার পরিকল্পনা করা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চেয়ে ইরানিয়ান ফুটবল ফেডারেশনকেও মেইল পাঠায় দ্য অ্যাথলেটিক। তবে এখনও জবাব মেলেনি। একইসঙ্গে ফিফার এক মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জানিয়ে বলেছিলেন, বিষয়টি আমাদের প্রত্যাশার বাইরে যে, আমরা বিশ্বকাপ নিয়ে আশা রাখব। এ নিয়ে দেশের ক্রীড়া বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

অন্যদিকে, হামলার আগে শনিবার ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্টর্ম জানান, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করার দিকেই আমাদের মনোযোগ। হামলা শুরুর পরেও ইরানের খেলা নিয়ে ফিফার অবস্থানে পরিবর্তন হয়নি বলে এক মুখপাত্র নিশ্চিত করেন অ্যাথলেটিককে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.