নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাদ দেওয়ায় পুরুষতন্ত্র জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
আজ শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশের কন্যা শিশুর বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই প্রতিবেদন ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। এই ঘটনায় মূলত নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কেউ জয়ী হয়নি। পুরুষতন্ত্র জয়ী হয়েছে।
বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষা থেকে নারীদেরকে দূরে রাখার বিষয়ে বিভিন্নজন ও বিভিন্ন মহল থেকে এখন যা বলা হচ্ছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।








