বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

টি-টোয়েন্টি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয়টিতে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক জাকের আলী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রশিদ-নবিদের ইনিংস থামে ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শেষদিকে শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (২) এবং সাইফ হাসানকে (১৮) হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল ৫৫ রান যোগ করে ভালো সূচনা এনে দেন। জাদরান ৩৮, সেদিকুল্লাহ ২৩ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রানের ইনিংস খেলেন। শেষদিকে মোহাম্মদ নবি (২০*) ও আজমতউল্লাহ ওমরজাইয়ের (১৯*) ব্যাটে ভর করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশের পক্ষে দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন পেসার শরিফুল ইসলাম।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হলো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.