তটিনী। অভিনয়ের পাশাপাশি তটিনী সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। যেখানে প্রতিনিয়ত নিজের স্মৃতি, ঘোরাঘুরি ও কাজের আপডেট দিয়ে থাকেন তিনি।
সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই অভিনেত্রী নিজের স্কুল জীবনের একটি ছবি শেয়ার করেন। যে ছবি দেখে তার অনুসারীরাও বেশ অবাক হয়।

ছবিতে দেখা যায় স্কুল পোশাকে তটিনী। সঙ্গে তার বান্ধবী। দুজনে পিঠে পিঠ লাগিয়ে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোট বেলায় আমি’। এরপরই তার অনুসারীরা তার পুরান এই ছবি নিয়ে মন্তব্য করতে থাকেন।








