মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে না

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৩ জুলাই)  ইসির ওয়েবসাইটে দেওয়া ‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’-এর গেজেট থেকে এই তথ্য জানা গেছে।

গত ২৬ জুন নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এই গেজেট জারি করা হয়েছে। গেজেট অনুযায়ী, সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা দিয়েছে কমিশন।

২০১০ সালের জুনে চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটে বুয়েটের সহযোগিতায় একটি ওয়ার্ডে ইভিএমে ভোট শুরু করে তৎকালীন ইসি। ২০১৪ সালের নির্বাচনে ইসির নিজস্ব ইভিএমে স্বল্প পরিসরে ভোট নেওয়া হয়। ২০১৮ সালে সংসদ নির্বাচনেও ছয়টি আসনে ইভিএম ব্যবহার হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় লাখ ইভিএম কিনেছিল ইসি। পাঁচ বছর না যেতেই ১ লাখ ২০ হাজারের মতো মেশিন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে ইসি সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প গ্রহণ করতে চাইলে তৎকালীন সরকার তা নাকচ করে দেয়। চলতি বছর ইভিএম প্রকল্পটি বাতিল করেছে ইসি। ইভিএম-সংক্রান্ত অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। ইসির তিন কর্মকর্তাকে তলব করে বক্তব্যও শুনেছে দুদক।

এই প্রক্রিয়ার মধ্যেই সম্প্রতি সংসদ নির্বাচনের আইনি কাঠামো থেকে ইভিএম বাদ দেয় নির্বাচন কমিশন। এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্তে এলো ইসি। ২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য আলাদা ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.