সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে ডিভোর্স সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্নহত্যা করেছে স্বামী। নিহত নারীর নাম রওশন আরা (৪২)। মারা যাওয়া ব্যক্তির নাম মো. রাকিব (৫০), সে নগরীর সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ রাকিব দেশে ছিলেন না। এরই মধ্যে পারিবারিক কলহের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের ডিভোর্স হয়। এমতাবস্থায় স্ত্রী রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। কিন্তু ডিভোর্স হওয়ার পর সাবেক স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে রাকিব।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাকিব স্ত্রীর ভাড়া বাসায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে একই কক্ষে রাকিব আত্নহত্যা করেন।

কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদ কামাল বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.