সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

দীর্ঘদিন পর নতুন রূপে অপি করিম

বিনোদন প্রতিনিধি

ছবি : সংগৃহীত।

দীর্ঘ সময় পর বিজ্ঞাপনে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এটি পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সাগর জাহান। বিজ্ঞাপনটিতে অপির সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান।

একসঙ্গে এটাই তাদের প্রথম কাজ। বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে অপি বলেন, সাগর জাহানের সঙ্গে এর আগে আমি অসংখ্য নাটকের কাজ করেছি। তবে, বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করা হলো। দীর্ঘ বিরতির পর আবারও এক হওয়া। সে জানে কীভাবে একজন অভিনেতা-অভিনেত্রীর থেকে সেরাটি বের করে আনতে হয়।

জানা গেছে, এটি একটি এসির বিজ্ঞাপন। যেখানে অপি করিম প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন তাহসানের সঙ্গে।

সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যানারে চেংহুং এসির এই বিজ্ঞাপনের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বিজ্ঞাপনে তাহসান খান এবং অপি করিম ছাড়া মডেল হিসেবে আরও আছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য, মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য প্লাটফর্মে প্রচারিত হবে।

এদিকে, দীর্ঘ সময় পর অপি করিম অভিনীত সিনেমা ‘উৎসব’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। তানিম নূরের পরিচালনায় তারকাবহুল ছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিতও হচ্ছে। বাংলা মুভি রিভিউর তথ্যানুসারে, মুক্তির ১৭তম দিনে স্টার সিনেপ্লেক্স (২৭টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩০টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ৮টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ৬টি শো। সতেরো দিন শেষে ‘উৎসব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২.৩৩ কোটি টাকা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
নতুন রাষ্ট্রপতি: সর্বোচ্চ আলোচনায় ২ জন
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.