সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মহাসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

জাতীয় নির্বাচন সংস্কার, বিচার প্রতিষ্ঠা এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে আয়োজিত মহাসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

আজ শনিবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ইতোমধ্যে বাগেরহাট, লক্ষ্মীপুর, কক্সবাজার, মাগুরা ও শেরপুরসহ একাধিক জেলা শাখা মহাসমাবেশে যোগ দিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশের সফল আয়োজন নিশ্চিত করতে আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

তিনি আরও জানান, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে একমত এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারাও এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.