রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমন চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী অল্পের জন্য এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। গাড়ি চালানোর সময় গানের প্রতি মাত্রাতিরিক্ত মনোযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

ভিডিওতে ইমনকে চালকের আসনে বসে গাড়ি চালাতে দেখা যায়। এ সময় একজন তাকে প্রশ্ন করেন, কেন তিনি আজকাল বেশি গাড়ি চালান না? এর জবাবে ইমন যে ঘটনাটি শোনান, তা রীতিমতো চমকে ওঠার মতো।

ইমন বলেন, ‘একদিন রুবির মোড়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমার গাড়িতে তখন গুলাম আলীর একটি গান চলছিল। এদিকে আমার গাড়ি টক টক টক করে অ্যালার্ম দিচ্ছিল যে, আমার সামনে কিছু একটা আছে। কিন্তু আমি সেটা শুনতেই পাইনি। এরপর আমার গাড়িটা গিয়ে অন্য একজনের গাড়িতে জোরে ধাক্কা দেয়। তারপর গাড়িতে প্রবল একটা শব্দ হয়।’

ভাগ্যক্রমে দুটি গাড়িই বেশ মজবুত হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। ইমন জানান, যে ভদ্রলোকের গাড়িতে তিনি ধাক্কা দিয়েছিলেন তিনি পেশায় একজন চিকিৎসক এবং অত্যন্ত ভালো ও বিনয়ী একজন মানুষ ছিলেন। তার সহযোগিতার কারণেই বিষয়টি সমাধান হয়ে যায়। এই ঘটনার পর থেকে ইমন গাড়িতে গান চালানো প্রায় ছেড়েই দিয়েছিলেন। তার কথায়, ‘ওই যে আমি একটা ভয় পেয়েছিলাম, সেই দিনের পর আজ আমি প্রথম গাড়ি নিয়ে বের হলাম।’

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর ইমন চক্রবর্তী তার শ্রোতা ও দর্শকদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তার ভাষ্যে, ‘আমার যারা শ্রোতা ও দর্শক রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ। যারা আপনারা শিল্পী, যারা গান-বাজনার সঙ্গে জড়িত তারা গাড়ি চালাতে চালাতে দয়া করে এমন কোনো গান শুনবেন না যে গান শুনে আপনারা হারিয়ে যাবেন। সেফলি ড্রাইভ করুন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.