টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন ও তার দুই ছেলে আতুল ও অতুল।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জনান, ঢাকা থেকে নিহতরা শেরপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ঈদ করতে। করটিয়া এলাকায় পৌঁছালে তারা বিরতি দেন নাস্তা করার জন্য। পথিমধ্যে পেছন থেকে একটি ট্রাক এসে মাক্রোবাসটিতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমজাদ হোসেন ও তার দুই ছেলে অতুল ও আতুল মারা যান।
লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









